| কবিতা | গোলাপের পাপড়িযুক্ত তাঁর শরীর |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | সেপ্টেম্বর ২০১৯ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | জীবনমুখী |
মনে পড়ছে-জেনারেল হাসপাতাল সংলগ্ন-
একখানা ডোমঘর,
অষ্টাদশী এক সুন্দরীর দেহ কাটাছেঁড়া হচ্ছে,
মদ্যপ ডোম অনুভূতিহীন!
হাতে থাকা ফরাসী বিপ্লবের একখানা
বই দিয়ে মুখ ডাকতেই-
মৃত মেয়েটির হাহাকার শুনতে পেলাম!
মেয়েটি বলেছিল-
সে তাঁর পবিত্রতা রক্ষা করতে পারিনি!
কেননা সে একজন নারী,
গোলাপের পাপড়িযুক্ত তাঁর শরীর।