| কবিতা | অন্ধকূপ |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| কাব্যগ্রন্থ | দাসখতে লাথি মারি |
| সময় | ফেব্রুয়ারি-২০১৮ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| সম্পৃক্ততা | তৎকালীন বিরোদলীয় একজন নেত্রীর সাজাভোগ এবং কারাগারে প্রেরণ এর প্রেক্ষিতে রচিত |
| কবিতার বিষয় | রূপক |
উদ্ভট ঘরখানা, দশ ফুট উচ্চতা হবে হয়তোবা।
অন্ধকূপ বলা যায়।
এখানে দুঃস্বপ্নরা হানাদেয়,
মৃত্যুদেবকে খুঁজেফিরে বারবার।
উদ্ভট এ ঘরখানা, এ বুঝি পাপের বোঝা,
পাপিষ্ঠা জীবন..
সবুজ নেই, পাখির গুঞ্জন নেই, উচ্ছ্বাস নেই, ভালবাসা নেই,
পেছনে কোলাহল নেই, শ্লোগান নেই।
এখানে মধ্যরাতে শুনা যায় এতিম শিশুদের ক্রন্দন!
খুব সকালে শুনা যায় ক্ষমতা ভোগের আস্ফালন!
প্রত্যহ অট্টহাসিতে শব্দরাও আসে,
কখনো খাকী পোষাকে কিংবা
কমিশন বানিজ্যের হোতারাও….
অন্ধকূপে ক্ষয়ে যায়, হয়তোবা ক্ষয়ে যাবে পাপিষ্ঠা জীবন।