অসভ্য সভ্যতা
হে আমার অসভ্য সভ্যতা!
তুমিই আমাকে করেছো খুন,
যদিও আমি তোমার আগে নিজেকে করেছি খুন, বহুবার, বহুগুণ।সম্পূর্ণ
হে আমার অসভ্য সভ্যতা!
তুমিই আমাকে করেছো খুন,
যদিও আমি তোমার আগে নিজেকে করেছি খুন, বহুবার, বহুগুণ।সম্পূর্ণ
ঝড়জলে ধুয়ে মুছে নিখুঁত আতিথেয়তা,
মর্মান্তিক আরেকটি সকাল,
উঠোন ভর্তি রোদ,
সূর্যের আলোয় পুড়ে যাওয়া একটি তুলসীগাছ,
আরেকটা হাহাকার।সম্পূর্ণ
কান্নার কারণ খুঁজতে গিয়ে কেঁদেছি আরো কতো বেশি ভীষণ কান্না,
উপেক্ষার রুক্ষ সুক্ষ তীক্ষ্ণ তীরে দ্বিখণ্ডিত এই উপোষীর হৃদয়খানা।সম্পূর্ণ
কেবল জীবনের গতিতে পতিত হয়ে মায়ার বাতি নিভিয়ে আত্নীয় স্বজন প্রতিবেশী পরিজন গিয়েছে বহুদূর, হয়েছে প্রীতিহীন।
সুদূরের মায়া দূরে ঠেলে অতিথি বেশ শেষে অবশেষে নিঃশেষ হতে মাটির কোষেকোষে মিশে যেতে ফিরবো সবাই কোনো একদিন।সম্পূর্ণ
হে প্রিয় রাষ্ট্র!
তোমার আজ দুর্দিন চলছে খুব,
দিনদিন বাড়ছে কেবল, ছড়িয়ে পড়ছে প্রকোপ।
পথ প্রান্তর, মাঠঘাট, অলিগলি, রাস্তার মোড়ে মোড়ে,
দুর্দশা নেমে এসেছে আজ সমস্ত, গোটা আঙিনাজুড়ে।সম্পূর্ণ
এখানে কায়া ছায়া আছে কেবল, তেমন মায়া নেই কোনো।
এখানে যন্ত্রের মতো ছুটে মানুষ, স্বার্থের দ্বন্দ্ব চরম যেনো।
এখানে ক্ষমতার দ্বন্দ্ব ব্যাপক, প্রতিনিয়ত চলে বিক্ষুব্ধ যুদ্ধ।
এখানে এই যান্ত্রিক শহরে আমি বড্ড বেমানান, অবরুদ্ধ।সম্পূর্ণ
যে মাটির ওপর মুখ থুবড়ে পড়ে রয় ধর্ষিতা মায়ের নিথর কাতর কায়া,
যে মাটিতে এসে পড়ে ধর্ষিতা বোনের উল্টো বাঁধা ঝুলন্ত লাশের ছায়া,
যে মাটিতে ধুলো উড়িয়ে দাপটিয়ে বেড়ায় বেহায়া ধর্ষকের হর্ষ-পায়া।
সে মাটি আর যার-ই হোক আমার নয়।সম্পূর্ণ
উন্মুক্ত আকাশ, শীতল বাতাস। চিরচেনা সেই জোছনা, মিটমিট আলোর ব্যঞ্জনা, বাতাসের মূর্ছনা। অচেনা শহর, অচেনাসম্পূর্ণ
তবে কে জানে কবে-
এমনি হেরে যেতে হবে,
হারিয়ে যেতে হবে,
ফুরিয়ে যেতে হবে,
এমনি লুকিয়ে যেতে হবে নীরবে,
হয়ে যেতে হবে শুকিয়ে নিথর পাথর!সম্পূর্ণ
চুপিসারে কিছু বলিয়ো কথা,
কিছু কথা হোক একান্ত গোপনীয়তা।
কথা হোক মন খুলে প্রাণ ভরে,
কথা হোক হৃদয় উজাড় করে,
কথা হোক দিনভর রাতভর, সরোবর,
নিগূঢ় আরো কিছু কথা হোক স্বয়ং স্রষ্টার বরাবর।সম্পূর্ণ