কবিতা বিশ্বাস তবু বেঁচে থাকার
কবি আল মামুন
Review This Poem

উন্মুক্ত আকাশ,
শীতল বাতাস।
চিরচেনা সেই জোছনা,
মিটমিট আলোর ব্যঞ্জনা,
বাতাসের মূর্ছনা।
অচেনা শহর,
অচেনা প্রান্তর,
অচেনা সময়,
অচেনা বলয়,
অচেনা আশপাশ,
বিস্তৃত চারপাশ,
ঘাসের বিছানা।
নিস্তব্ধতায় ভরপুর,
রাতদুপুর,
খোলা পুকুর,
প্রশস্ত পাড়,
ঘুমন্ত ষাঁড়,
নেই মানুষের পদচারণা।
দেরিতে বাড়ি ফেরা দু’একটা পাখি,
নীরব কথায়
ঘাসের মাথায়
ব্যর্থতার ছক আঁকি।
দু’ফোঁটা অশ্রু আধমরা চোখের পাতায়,
দীর্ঘশ্বাসও দীর্ঘ হয় না হৃদয়ের ব্যথায়।
বিশ্বাস তবু বেঁচে থাকার,
স্বপ্ন দেখার,
ফিরে আসার,
ভালোবাসার,
বিশ্ব খোঁজার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted