কবিতা মনের অসুখ
কবি আল মামুন
Review This Poem

বলেছিলে ‘ভালো থেকো’, চির হরিৎ।
নাহ, ভালো নেই মোটেও, কিঞ্চিৎ।
বিশ্বাস করো এখানে কেউ ভালো নেই,
কোথাও কেউ ভালো নেই, সুখে নেই,
অসুখে ভুগছে ভীষণ, হরেকরকম অসুখ,
মনের অসুখ মাত্রার হয়েছে, উন্মুখ।
দেখছো যতগুলো বেশ হাসিখুশি মুখ,
রসহীন হাসির বিষে খসে যাচ্ছে বুক।
ভাবছো সকলে সুখে আছে খুব, দিলখুশ,
চেপে আছে দুঃখ, এঁটে আছে মুখোশ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted