মানুষ বেঁচে থাকে মানুষের মাঝে
মানুষ বেঁচে থাকে মানুষের মাঝে,
পরশু কাল আজে,
সকাল সন্ধ্যা সাঁঝে,
মানুষের কর্ম-কাজে,
স্মৃতির ভাজে ভাজে,
দ্যুলোক ভূলোক এ’ মর্ত্য রাজে।সম্পূর্ণ
মানুষ বেঁচে থাকে মানুষের মাঝে,
পরশু কাল আজে,
সকাল সন্ধ্যা সাঁঝে,
মানুষের কর্ম-কাজে,
স্মৃতির ভাজে ভাজে,
দ্যুলোক ভূলোক এ’ মর্ত্য রাজে।সম্পূর্ণ
খুঁড়ছি কেবল হতবিহবল, নিজেকেই খুঁড়ছি খুব, গোটা দিনমান, অনন্ত অবিরত।
খুঁড়ে খুঁড়ে যাচ্ছি গভীর, সুগভীর, খুঁজছি কিছু সীমার প্রাচীর অদ্যাবধি অমীমাংসিত। সম্পূর্ণ
যাকিছু ভাবি, লিখে রাখি কবিতার খাতায়, গল্প কবিতা গান।
হঠাৎ মাথা তুলে গর্জে ওঠে সেসব কবিতারাই দিয়ে যায়-
ধিক্কার, গালমন্দ আপমান।সম্পূর্ণ
আমি দেখেছি মানুষকে লাশের গায়ে সুদীর্ঘ সব গভীর গর্ত খুঁড়তে।
আমি দেখেছি মানুষকে পশুর মাংস বলে মানুষের মাংস বিকোতে।
আমি দেখেছি মানুষকে মদের গ্লাসে সুস্বাদু মানুষের রক্ত মেশাতে।
আই দেখেছি মানুষকে স্বজাতির হাড্ডি গুড্ডি মাংস চিবোতে।সম্পূর্ণ
সেদিন হৃদয়ের রক্তাক্ত ডাকঘর থেকে যে চিঠিটা এসেছে উড়ে,
তার ভেতর লেখা ছিলো ইশারায়-
‘একটা ফুল ফোটাও গোটা পৃথিবীর বুক জুড়ে’।সম্পূর্ণ
ও মন, কেনো গো এমন কাঙালি যেমন পেতে আছো হাত,
এমন অজুহাত, আঘাত সংঘাত, কুপোকাত, নশ্বর এ বিশ্বের তরে!
ভুলে ভুল শুদ্ধ, যুদ্ধ আপন পরে, কেনো গো নিলে এমন
দু’দিনের দুনিয়ারে অন্তরে বাহিরে, রাতদিন, এতোটা আপন করে!সম্পূর্ণ
প্রেম- ভালোবাসা নয়, ভালোবাসারি মতন,
কায়া নয় ছায়া, ফুল নয় কভু কলিরই মতন।সম্পূর্ণ
ইচ্ছে করে এলোপাথাড়ি ছুড়ে ফেলি আজ দু’চারটা রীতি, নিয়ম কানুন,
ভেঙে দিই সব সভ্যতার নামে অসভ্যদের গুঁজামিলে ভরা-
মনগড়া বানানো বাধ্য বিধান।সম্পূর্ণ