কবিতা মানুষ বেঁচে থাকে মানুষের মাঝে
কবি আল মামুন
Review This Poem

মানুষ মরে গেলে কি-
সত্যিই পঁচে যায়?
নাকি মজে যায়?
বুজে যায় যাবতীয়?
আমার তো ধারণা মানুষ পঁচে না,
পঁচে শুধু অমানুষরাই,
মানুষ বেঁচে থাকে মানুষের মাঝে,
পরশু কাল আজে,
সকাল সন্ধ্যা সাঁঝে,
মানুষের কর্ম-কাজে,
স্মৃতির ভাজে ভাজে,
দ্যুলোক ভূলোক এ’ মর্ত্য রাজে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted