কবিতা আক্ষেপ
কবি আল মামুন
Review This Poem

এ শহরে অহরহ বিশ্বাস ভাঙে,
প্রতিশ্রুতির বিচ্যুতি-ই নিঃশ্বাস।
প্রতিজ্ঞার সংজ্ঞায় অনভিজ্ঞ,
নিখোঁজ বন্ধুর খোঁজে হতাশ।
প্রতিনিয়তই ঠকে যায় মানুষ,
শতবর্ষী প্রেয়সীরও নেই বিশ্বাস।
প্রতারণার অবতারণ বৃহত্তর,
দম আটকে মরে গাঢ় দীর্ঘশ্বাস।

guest
0 Comments
Newest
Oldest Most Voted