| কবিতা | জাগো |
| কবি | মোহাম্মদ মুছা |
| সময় | ২০/০১/২০২৪ |
| উৎসর্গ | তানিয়া সুলতানা |
| লিখার স্থান | পাচঁলাইশ ৩নং ওয়ার্ড, চট্টগ্রাম |
| সম্পৃক্ততা | জীবনের কবিতা |
| কবিতার বিষয় | অন্যান্য |
জাগো
মোহাম্মদ মুছা
সমাজটা আজ রসাতলে হায় হায় করে সব
বাহুর বলে সবি চলে এখন এটাই গৌরব,
বীরেরা সব ঘুঙুর করে; ঘরে কোণে বসে
বর্ণচোরা লাট হয়েছে জাত গেলোরে মিশে,
দাদা গিরির বাড় বেড়েছে অসৎ লোকের ছায়ায়
চুনোপুঁটি শৈল হয়েছে ব্যাঙে বাজায় সানাই,
কারো রে ভাই দায় পড়েনি চাবুক হাতে নিতে
ঠাকুর ঘরের কলা খেতে গাড় ছেপেছে ভূতে,
এমন বেলায় দু’পা দোলায় তালে যারা চলো
আমজনতার ঘোর কাটিলে পালাবে কোথায় বলো?
হাতছানি দেয় অমাবস্যা আঁধার সন্নিকটে
বিপ্লবীরা এক হলে ভাই মরুতেও ঢেউ উঠে।