| কবিতা | আজকাল চলছে যেভাবে/ প্রথম কবিতা |
| কবি | মল্লিকা রায় |
| কাব্যগ্রন্থ | কবিতা অঞ্চল - ১ |
| সময় | ৫ মিনিট |
| উৎসর্গ | কবিতা পাতায় |
| লিখার স্থান | কবিতা অঞ্চল |
| কবিতার বিষয় | প্রেম |
এভাবে জ্বলতে জ্বলতে
যে আগুণ নিভে গেল, কিভাবে পাবে
চতুর্ভূজ রুটি
ভাতের দালানেও
উতখাৎ,সে এখন
গুদামজাত
মুদ্রাস্ফীতির অস্ত্রাগারে
একরাশ টলটলে
লোভ | কোন্ অংশ
নেবে কবি ? চর্ব্যের
দলে নেওয়া শেষ
চোষ্যে বেপরোয়া
লেহ্যে উন্মাদনা
অবশিষ্ট পেয় আর আগুণ পেল কই –