কবিতা সাদা মেঘ
কবি ভাস্কর পাল
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

সাদা মেঘ

নীল আকাশে পুঞ্জ পুঞ্জ
সাদা মেঘের কত কুঞ্জ
অচেনা ঠিকানায় যায় ভেসে
দূর হতে বহু দূরে।

রোদ ঝলমল নীল আকাশে
সাদা মেঘের গুচ্ছ-
আকাশটাকে সাজিয়ে তোলে
করে অপরূপ সজ্জিত।

সাদা মেঘের পুঞ্জ গুলো
নানান আঁকার নেয়-
কত কিছু প্রকাশ করে
নীল আকাশের গায়।

শরতের নীল আকাশে
সাদা মেঘের শিমুল পুঞ্জে
ভাসিয়ে তোলে আকাশটাকে
সাজিয়ে তোলে স্নিগ্ধতা দিয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted