কবিতা সহ্যের ওপারে
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ প্রতিবাদ
সময় ২০২৬
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, সমসাময়িক
Review This Poem

সহ্যের ওপারে
***********
সুজিত কুমার ভৌমিক
********************

আর কতটা সইলে তুমি বলবে,
সাবিত্রীবাঈ ফুলে?
আর কতটা পুড়লে তুমি বলবে,
ইসলাম নজরুলে?

আমি তো রোজ একটু একটু করে,
রঘুনাথ মুর্মু হয়েছি।
শক্ত ভাষে কোপারনিকাসে,
নীরবে সয়ে গেছি।।

তুমি ভেবেছো আমি অভ্যস্ত?
আমি সন্ত কবীর?
আমার লাগে না?আমি কী,
উইলিয়াম টিনডেল সম বীর?

গ্যালিলিও হয়ে ভেতরে পুড়ছি,
তোমরা তা দ্যাখ না।
জলন্ত কয়লা সবাই বোঝে,কেউ,
ভগৎ ভগ্ন হৃদয় দেখে না।।

হাসিমুখে ক্ষুদিরাম হওয়া কী,
এতই ভেবেছ সোজা?
অস্কার ওয়াইল্ড জীবনীতে আছে,
অসহনীয় মৃত্যুর বোঝা।।

ডিরোজিও সম পারছি না আর,
বুকটা ফেটে আসে।
ওই টমাস বেকেটের মত,
কোন এক সামাজিক ত্রাসে।।

সহ্যের শেষে নিপীড়িত আর্ক,
আর চিৎকার করে না,
ভিনসেণ্ট ভ্যানগগকে পাগল ডেকে,
কেউ তার শব্দ শোনে না।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted