কবিতা খালের বুকে বুলডোজার
কবি সুজিত কুমার ভৌমিক
কাব্যগ্রন্থ রশ্মিছটা
সময় ২০২৬
উৎসর্গ সবিতা ভৌমিক
লিখার স্থান চন্ডীপুর
সম্পৃক্ততা জীবনমুখী, প্রতিবাদ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, সমসাময়িক
Review This Poem

খালের বুকে বুলডোজার
*********************
সুজিত কুমার ভৌমিক
*******************

সকালে ঘুম ভাঙে গর্জনে,
পাড়ার খালে এসেছে বুলডোজার।
গুঁড়িয়ে দিতে দখলদারি,
লোভ আর অপদার্থতার পাহাড়।।

লোহার দাঁতে টেনে তোলে কালো কাদা,
জল কাঁপে,ভাঙে অবৈধ বাড়ীটা।
শিশুরা ভিড় করে বাঁধের ধারে,
বুড়ো দাদু বলে, “এবার বাঁচবে খালটা।।”

এক কোপে সরে যায় জঞ্জাল,
এক টানে ফেরে পুরনো স্রোত।
বুলডোজার তো শুধু মাটি কাটে না,
কাটে অবহেলার যত ক্ষত।

জল ফিরবে,বাঁচবে মানুষ,
ফিরবে ধানের ঝাঁক।
খাল হাসবে টলটলে জলে,
এটাই বাঁচার ডাক।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted