কবিতা দেখছি না : মল্লিকা রায়
কবি মল্লিকা রায়
উৎসর্গ কবিতা অঞ্চলকে
লিখার স্থান বাসভবনে
Review This Poem

আমি আর ভাবছি না ভাববো না
ভাবতেও চাইছি না আর,
উড়ে এসে জুড়ে গেল শব্দের ছানাপোনা
সরসীর জলে তার মায়া চোখ
দেখছি না দেখব না জলচোখ পিঠে যার
বড়শির ক্ষত ছোপ !
চাইছি না রোদ্দুর নিষ্ঠুর খড়তাপ ধ্যাত্তোর

ভিজে আছি ঝিরঝিরে মিহি যেন তেল কই
ইলিশে !

আছি বেশ খাশ হয়ে ঝিম হয়ে
রিং হয়ে ওমের ভেতর
ভোর হলেই সাঁতরাই, কালো জলে তিরতির
মাঠ এসে ছিপ ফেলে বসে যায়
বলছি না বলব না খাল বিল যত খুশি ডুবে যাক !

guest
0 Comments
Newest
Oldest Most Voted