কবিতা সমাজের রঙ (রঙ বা নান রঙ) – পার্থ বসু
কবি পার্থ বসু
কাব্যগ্রন্থ ইছামতী
সময় MARCH 2024
লিখার স্থান Bangalore
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, রাজনৈতিক
Review This Poem

সমাজের রঙ:-
সমাজের ও ছবি আঁকা যেন কত রঙে,
মুখেতে মুখোশ পরা সং এ আর ঢঙে।
কে যে সদা কেবা কালো বোঝা বড় দায়,
রঙ মেখে সং সেজে লুটেপুটে খায়
রাজনীতির রঙ নিয়ে করে মারামারি,
নীল লাল সবুজ বা গেরুয়া কার জারিজুরি।
দিন শেষে রাত নামে নিয়ে কালো রঙ,
মুখের মুখোশ খোলে, ভোলে যত ঢঙ।
রঙিন বোতল মুখে কেউ সাজে রাজা,
লাল নীল পরী নাচে বাজা ঢোল বাজা।
রঙিন আলোয় ঐ সজ্জিত দেখ কত ইমারত,
সব রঙ ফিকে হয়, যার কাছে আশ্রয় শুধু ফুটপাত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted