কবিতা পুরুষ হও দৃঢ়
কবি মল্লিকা রায়
সময় 18:20
উৎসর্গ সমস্ত পাঠককে
লিখার স্থান বাসভবনে
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, সমসাময়িক
Review This Poem

এলোমেলো ছায়াযুদ্ধ শুধু
ময়ালের অদৃশ্য বন্ধণ, যে বৃত্ত নেয় নি আমায়
এই অবেলায় ঘন নি:শ্বাস শুনি তার
পরিক্রমা নিয়ে আসে উষ্মারাত
কিছুটা পাপড়ি তার এখনও সজাগ
বৃত্ত সেরে ফিরে যাওয়া আজও
ছত্রাকার,একরাশ জমাট হতাশা
দিব্য দিয়ে ঢেকে রাখি সেই পর্বগুলো
একটি বিন্দু রাত্রি তার
সাগর সমান, হে যুবক পুরুষ হও দৃঢ় !

guest
0 Comments
Newest
Oldest Most Voted