| কবিতা | বাংলা ভাষা |
| কবি | মোঃ নাঈম আজিজ |
| কাব্যগ্রন্থ | বেলা শেষে |
| উৎসর্গ | কবির পিতা ও মাতা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, বাংলাদেশ |
বাংলা প্রাণের মাতৃভাষা
বাংলা প্রাণের সুখ,
এই বাংলায়, খুঁজে ফিরি
আমার মায়ের মুখ।
এই বাংলায়, দেখি পিতার,
কষ্টে ভরা সুখ।
সহজ সরল মানুষগুলোর,
হাসি আর জয় মুখ।