কবিতা বিপ্লব
কবি মেহেদী হাসান অপু
কবিতার বিষয় প্রতিবাদ, রাজনৈতিক, সমসাময়িক
Review This Poem

বজ্র নামুক প্রলয় বিষাণে, শপথ নিয়েছি পথে,
মুক্তির সূর্য ছিনিয়ে আনবই বিপ্লবী এই রথে।
তোমরা দেখাও দানবীয় ত্রাস, আমরা পেতেছি বুক,
অন্যায়ের কাছে নত হবে না এই বিপ্লবী মুখ।
বেয়নেট দিয়ে বিঁধতে পারো, রক্তে ভিজুক মাটি,
শহীদী রক্তে শপথ নিয়েছি — ভাঙবো জালিমের ঘাটি।
কারাগার ভরে ফুরাবে না প্রাণ, দেয়াল হবে না বাধা,
জেগেছে জনতা, ছিন্ন করবে শোষণের সব ধাঁধা।
যতই চালাও শাসন-শোষণ, সময় হয়েছে শেষ,
জনজোয়ারে ঘুচবে এবার স্বৈরাচারের লেশ।
সিংহাসনের ভিত কেঁপে ওঠে প্রলয়শঙ্কায় আজ,
আতঙ্কে কাঁপে জালিম শাসক, খসে পড়ে দম্ভের রাজ।
মিছিলের ভিড়ে হাত ওঠে ওই, মুষ্টিবদ্ধ প্রাণ,
মৃত্যুর পরেও অমর আমরা — গেয়ে যাই জয়ের গান।
রক্তের দাগে লেখা রবে নাম মুক্তির ইতিহাসে,
বিপ্লবের আগুন জ্বলবে চিরকাল লক্ষ মানুষের শ্বাসে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted