কবিতা তুমি থেকে গেলেই পারতে
কবি জহিরুল ইসলাম রুবেল
সময় ০২ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
লিখার স্থান কুয়াকাটা সমুদ্র সৈকত
সম্পৃক্ততা প্রেম
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

তুমি কেন করেছিলে এই মন নিয়ে খেলা
আমার ভালোবাসার ছিলোনা তো কম,
তুমি ছিলে ছলনাময়ী
অথচ আমি বুঝিনি প্রথম।

জীবন যুদ্ধে লড়াই করে
বুঝলাম না হয় তুমিই হারতে!
অভাগা এই প্রেমিকটাকে
একটু ভালোবাসলেও তো পারতে।

তুমি হলে আমার প্রতিটি কবিতার
প্রিয় একটা শব্দ,
তোমায় অকারণে ভালোবেসে
আমি হয়েছি নিস্তব্ধ।

এই শান্ত মনের গভীর মায়ায়
ভালোবাসার স্বার্থে,
এই পাগল টাকে খুশি রাখতে
তুমি থেকে গেলেও পারতে।

guest
5 Comments
Newest
Oldest Most Voted
Sumaya Efty
Sumaya Efty
1 month ago

সুন্দর

Miraz Musulli
Miraz Musulli
1 month ago

Excellent

Sumaya Efty
Sumaya Efty
1 month ago

আপনার কলমে আবেগগুলো যেন নতুন প্রাণ পায়। কবিতাটি শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্যও লেখা হয়েছে বলে মনে হলো। অসাধারণ।

smrity
smrity
1 month ago

Excellent

Miraz Musulli
Miraz Musulli
1 month ago

Nice