| কবিতা | লড়াই |
| কবি | কামরুন নাহার |
| সময় | ১৭/৬/২৬ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | জীবনমুখী |
জীবন নাটক কোন সময়ে শুরু হয়ে শেষ হয়ে যায়,
কেউ জানে না; মাটির ঘরে, পাখির নীড়ে
ডানা মেলতেই হয়তো জীবন ফুরিয়ে যায় কারও কারও;
কারও আবার জেলফিশের অমর জীবন!
এই জীবনে বেঁচে থাকাই ভীষণ লড়াই;
প্রতিটি দিন সুস্থ মনে, গ্রন্থ ভিড়ে, গানের জলে, ফুলের তরে,গাছের কথায়, তরুলতায়, প্রানের ধারায়, পাখির সাথে গল্প করে কাটিয়ে দেয়াই জীবন তরাই!
শূন্য মনে শান্ত নীড়ে, নদীর তীরে দাড়িয়ে ভাবি;
তরী এসে ভিড়লো বুঝি যখন তখন;
মনের ছায়া মায়া হয়ে ভুবন ভুলায়;
জীবন স্মৃতি, সকল মিতি রইবে তেমন, যেমন করে কাটিয়ে গেলাম এ ভীষণ জীবন!
সফেদ বিহঙ্গ