কবিতা পাপপুণ্য
কবি মোঃ নাঈম আজিজ
কাব্যগ্রন্থ বেলা শেষে
উৎসর্গ কবির পিতা ও মাতা
কবিতার বিষয় অন্যান্য, আশা, জীবনমুখী
Review This Poem

জ্ঞানীর তরে করিয়া গমন
ধনী জনক করে প্রশ্ন এমন,
করিয়া আমি পুত্র জনম
দিয়াছি তারে বৈভব সকল।
পরিণাম যা হয়েছে আজি
পুত্র আমার হয়েছে পাপী।

সমাজ আমারে কহে আসিয়া
এমন পুত্র জন্ম দিয়া,
করেছি আমি পাপ রচনা
বৃথা গেছে মোর সাধ-সাধনা।
আপনার কাছে প্রশ্ন রাখি
জন্ম দিয়াছি, পালন করেছি,
ধন দৌলত সব দিয়াছি
কি এমন পাপ করেছি?

জ্ঞানী কহে,
ধন দৌলত সব দিয়েছো
জ্ঞান কেনো দাওনি,
পাপ পুণ্য ভালো মন্দের
বিচার তুমি শেখাও নি।
পাপ পুণ্যের জ্ঞান রাখিলে
সম্মান আজ করিতো লোকে,
পাপী সে আজ হইতো না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted