| কবিতা | শহর |
| কবি | দ্বীপ সরকার |
| সময় | সকাল ১১ টা, ১মার্চ,২০২৬ |
| উৎসর্গ | শহরের প্রেমকে |
| লিখার স্থান | গয়নাকুড়ি, শাজাহানপুর, বগুড়া |
| সম্পৃক্ততা | শহরের দৃশ্যকল্প ও প্রেম |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রকৃতি, প্রেম |
শহরের সব আলো,আলো নয়
ট্রাফিক লাইটারের মতো কিছু আলো খুনী
এক যুগ আগে
এই ট্রাফিক লাইটারে নিচে খুন হয়েছিলাম
যেদিন খুন হয়েছিলাম,
সেদিনকার কথা মনে পড়ে——
হেলোজেন আলোর সড়কে প্রাণবনন্ত হয়ে
শুয়ে আছে কালো রাত
সিথানে আলো খুঁটছে রাজকীয় রমণীরা
রমণীরা, রাতের মতোন নীল নীল
আলাভোলা হয়ে,আকাশদূরে
আলো কুড়াতে দৌড়োচ্ছে সেই মতোন
উনপঙ্খিরা তখনও ফিরেনি জিলা স্কুলের অমসৃণ ছাদে——
আইনপাড়া বড্ড অন্ধকার,
দুঃখবাদী আইনজীবিরা রাত বারোটা পর্যন্ত
আইনের পাতা উল্টোচ্ছে
জেব্রাক্রোসিং এ আটকে গেছে দিনের ব্যস্ততা
এই সুযোগে,কে বা কারা——
দেখতে কিছুটা রঙিন রমণীর মতোন
আমাকে খুন করে,
চলে যায় শহরের পশ্চিম দিকের অন্ধকারে