কবিতা বেগানা
কবি মাহু মাহবুব
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী
Review This Poem

যে সংখ্যায় আছো
আকাশেও সংখ্যাগুলি কখনো পিদ্দিম!
আর ডাক কোনোও অন্ধকারে
চলতে থাকে,
ভাঙা হিম গোটা ছাঁদফুল
সমুদ্র থেকে নেমে যেই পাড়া
খুচরোয় ডিজেল গন্ধ
বালুকায় জাফরি ও সদর
গেটবাতি সংখ্যাবাতি অলখ হাউজিং

আছো শব্দের গায়ে
ধ্বসা পার বোল্ডার নেহাত বিডিও
মহলা মহল্লা থেকে পোশাকে বেগানা
গড়ে ওঠা সাথ সংগত
খোয়ানোর পাশে খোয়া
অঝোরে আঙুল নামছে রোলারে বোতামে
তার পাশে যতদূর সাং-লা সাং-লা..।

guest
0 Comments
Newest
Oldest Most Voted