কবিতা বাবা
কবি ভাস্কর পাল
লিখার স্থান ব্যারাকপুর, কলকাতা
কবিতার বিষয় অন্যান্য

বাবা

বাবা তুমি এসেছো?
ফিরে মোর কাছেতে!
কোথা চলে গিয়েছিলে-
আমায় একলা ফেলে!

তোমায় ছাড়া কতটা একা
হয়ে পড়ি আমি,
তবু কেন গেলে ফেলে
আমায় একলা করে!

বাবা তুমি এসেছো?
যাবে না তো আর-
তোমা ছাড়া হয় না সাহস
হয় বড্ড ভয়।

আমার এ জীবনে-
তুমি একমাত্র দিশা।
বাবা তুমি যেও না চলে
করে আমায় একা।

বাবা তুমি এসেছো?
যেতে দেবো না আর,
তোমায় আমি রাখবো ধরে
ছাড়ছি না যে আর।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments