জলদুয়ারায় বাঁধছে হৃদয় কাম
ভাড়া নদী ভুলে জলের নাচন আঁকে
পল্লবীনির বুক পাঁজরের খাম
লিখছে অসুখ রতিরাত্রির বাঁকে।

শ্রান্ত সোহাগ পরকীয়ার পাতায়
আঁকছে কেমন নগ্নতার আধুলি
ভুত কামনায় প্রেমের দেহ হাতায়
নিষিদ্ধ সুখ চেনায় আঁধার গলি।

জলদুয়ারায় সংসার ভেসে চলে
ভাসছে শাবক জলদুয়ারার জলে।সম্পূর্ণ

তুমি এখন ভয়াবহ ক্লান্ত,
সাহারায় দীর্ঘ সাত যুগ অতিবাহিত করা পথিকের চেয়েও তোমার তৃষ্ণা বেশি।
তোমার চোখে এখন দেখি মাউনা লোয়ার টগবগিয়ে ফুটতে থাকা ম্যাগমা।সম্পূর্ণ

ভুলে যেওনা, শহীদেরা বারবার আবরার ফাহাদ হয়ে ফিরে আসে
ফিরে আসে নুর হোসেন বা আবু সাইদ এম মত
এ শহীদেরা মরেনি, শহীদেরা মরে না।সম্পূর্ণ