| কবিতা | সুবোধ বনাম বিপ্লব |
| কবি | সজীব সেন |
| সময় | আগস্ট, ২০২৪, সন্ধ্যা |
| উৎসর্গ | বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের |
| লিখার স্থান | সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা |
| সম্পৃক্ততা | বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলন, বিপ্লব পরবর্তী অবস্থা, বাংলাদেশ |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী, বাংলাদেশ, রাজনৈতিক, সমসাময়িক, স্বাধীনতা |
মানুষের মাঝে
সুবোধ যদি না আসে
স্বাধীনতা হারায় উগ্রতায়,
তবে আবার লড়াই হবে
যতবার অন্যায়
ততবার প্রতিরোধ
সংখ্যালঘু-নিপীড়ণ, লুটতরাজ, ধ্বংসযজ্ঞ,
স্বাধীনতারে কলঙ্কে না ডুবায়,
ক্ষত চিহ্ন, ইতিহাস ভুলে না
এদেশের ঠিকানা
পদ্মা, মেঘনা, যমুনা…
ফসল উঠে নাই ঘরে,
স্বাধীনতা, ক্ষণিকের ভুলে
বেহাত না হয়
মুখোশের আড়ালে…