কবিতা জল দুয়ারা
কবি আজিজ বিন নুর
সময় মার্চ,২০২৪, রাত
লিখার স্থান মাউনাচৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, বিরহ, রূপক, সমসাময়িক
2.5/5 - (2 votes)

জলদুয়ারায় বাঁধছে হৃদয় কাম
ভাড়া নদী ভুলে জলের নাচন আঁকে
পল্লবীনির বুক পাঁজরের খাম
লিখছে অসুখ রতিরাত্রির বাঁকে।

শ্রান্ত সোহাগ পরকীয়ার পাতায়
আঁকছে কেমন নগ্নতার আধুলি
ভুত কামনায় প্রেমের দেহ হাতায়
নিষিদ্ধ সুখ চেনায় আঁধার গলি।

জলদুয়ারায় সংসার ভেসে চলে
ভাসছে শাবক জলদুয়ারার জলে।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
আলমগীর সরকার লিটন
1 year ago

শুভ কামনা জানাই কবি দা