আমরা ৫৬ হাজার বর্গমাইলের ক্ষুদ্রক আয়ত বিশিষ্ট-
একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের অধিবাসী;
এটা আমাদের স্বর্গভূমি!
শুনেছি,-স্বর্গে কোন দারিদ্রতা নেই,দুঃখ নেই;
অফুরন্ত সুখ-শান্তি আর স্বাচ্ছন্দ্যে ভরপুর।
অথচ আমরা এখানে হতদরিদ্র ও ক্ষুধার্ত!
সীমাহীন দুঃখে -অসুখে- অস্বস্তিতে ভুগছি;
অবশ্য স্বর্গের ঈশ্বর সর্বদা জাগ্রত এবং নিদ্রাহীন-অনিদ্র।
আমাদের ঈশ্বর কোথায়?
দ্রষ্টা না দৃষ্টিহীন,জাগ্রত নাকি চির-নিদ্রিত?সম্পূর্ণ

এসব রক্তপাত দেখে আমি বলেছিলাম,-“হে স্বাধীনতা,-এবার তুমি, তোমার ঐশর্যময় শক্তি দেখাও! ”

অত:পর ডুবে যাওয়া বিভ্রান্ত ছায়ার মতো স্বাধীনতা
আমার দিকে ঘুরে বললো,- “আমার শক্তির বীজ বপন করো তোমাদের উর্বর সাহসী হৃদয়ে”।সম্পূর্ণ

বাংলা ভাষার অবদান
ভাষা শহীদের স্মৃতি গান
বাংলা ভাষার স্বাধীনতা
সংগ্রামী শহীদ ছাত্রনেতা
ভাষার স্মৃতি সেই মাস
অমর ২১শে ফেব্রুয়ারী
বিশ্বের অঙ্গনে শহীদ দিবস
উৎযাপন হয় যে
চিরস্মরণীয় ভাষা শহীদের
জীবন কথা গাই যে
একুশ আমার ভাষার মুক্তি
একুশ আমার প্রান
একুশ মানে বাংলা ভাষার প্রতিদান
একুশ মানে স্বাধীনতার
জাগ্রত প্রতিয়মানসম্পূর্ণ

আমার ভালোবাসার ছোয়া লেগে আছে,
লেগে আছে লাঙ্গলের প্রতিটি রেখায় রেখায়।
এই বাংলাই আমার প্রেম,
এই বাংলাই আমার ভালোবাসা।
সম্পূর্ণ

হে বাংলার বন্ধু
তুমি ছিলে কবির লেখা সেরা কবিতা
তুমি ছিলে শিল্পীর আঁকা শ্রেষ্ঠ ছবিটা
তুমি ছিলে বাংলার গরীব দুঃখির হাল
সকল উগ্রকে করিতে দুর্বল।সম্পূর্ণ