কবিতা এসেছে একুশে ফেব্রুয়ারি
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ২০২৩
লিখার স্থান সিরাজগঞ্জ সরকার পাড়া
সম্পৃক্ততা ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ভক্তি
কবিতার বিষয় স্বাধীনতা
Review This Poem

এসেছে একুশে ফেব্রুয়ারি
আমরা কি সে দিন ভূলিতে পারি।

রফিক, বরকত,জব্বার,
আরো নাম অজানা
অনেক ছাত্র জীবন দিলো
মাতৃভাষার জন্য।

তাদের স্মরনে যেখানে
পুষ্প নিয়ে যাই
সেখানে যে হয় অধর্ম

দুঃখ বিনা পুষ্প নেবো কি
সুখ হাসে মোর সনে।
হাসি মুখে পুষ্প দেই
তাদের যে স্মরণে।

মনে জাগে কি সেদিনটি?
মাতৃভাষা কেরে নেওয়া
ঘাতকের গুলিতে মৃত্যুর মিছিল ।

কাঁদো কাঁদো মনে ফুল দেবো
তাদের যে স্মরণে আর নয় হাসি
পুষ্প নিয়ে স্মরণে
চরণের জুতা খুলে
এসো শহীদের মিনারে।

জাগাও তাদের যারা
আমাদের ও পরে
আসবে পুষ্প নিয়ে
এই শহীদ মিনারে।

শ্রদ্ধা ভক্তি স্মরণে
ফুল দেয় যেনো
ভাষা শহীদ মিনারে।

শহীদদের আত্মার মাগফিরাত
হয় যেন তাঁদের
মনের হৃদয় থেকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted