প্রিয়া—
শার্টের ছিঁড়ে ফেলা লাল পকেটটার কাছে
তুমি আজও খুউব প্রাচীন হয়ে আছ
কখনও ভাবিনি এভাবেই আমাদের পথের
বিভাজন ঘটবে সময়ের তাগিদে
ঘটলেই বা– কি
তুমি ছিটকে গেছ পথের আয়ু মাপার আগে
আমি তো ছিটকে যাইনি
শুধু হাঁটছি গন্তব্যের দিকে
পৌঁছতে পারছি না কোনওভাবে
মৃত্যুর মত আমিও খুউব একআ এখন
মৃত্যুর যেমন গন্তব্য নেই কোনও
তবুও মানুষের দিকে হেঁটে আসছে প্রতিনিয়ত
আমিও হাঁটছি গন্তব্যের দিকে
শুধু পৌঁছতে পারছি নাসম্পূর্ণ

আমি শুধু তোমার হতে চাই আমি শুধু তোমার হতে চাই। আমি আকাশ-বাতাস-সাগর-নদী-মেঘ-কুয়াশা-পাহাড়-সবুজ বনানী….. কারও হতেসম্পূর্ণ

শুধু একদিন
———– প্রতাপ মণ্ডল

তুমি বড়ো বাস্তববাদী, আর আমি হলাম কল্পনাপ্রবণ
তুমি দ্যাখো ঘর-গৃহস্থালী, আমি দেখি ভাঙাচোরা মন।

আমি দেখি মনের ক্ষত, চোখ যায় নীল সামিয়ানায়
তুমি তখন হিসেবে ব্যস্ত, কত খরচ হলো! কত আয়।

জানি হিসেবটা জরুরী, তবু একদিন প্রেমিকা সাজো
এতটা সময়ে প্রেমিকা খুঁজে, প্রেমিকা পাইনি আজও।

তোমাকে নিয়ে বসতে চাই নদীর ধারে, শুধু একদিন…
ভালোবাসার কথা হবে, হিসেব করো না যেন সেদিন।

তোমাকে ছুঁয়ে বসবো, ইচ্ছে হলে কোলে রাখবো মাথা
যদি শুনতে চাও তবে শোনাবো, তোমার না পড়া কবিতা।

একদিন প্রেমিকা সাজো! জীবনটা যে বড়ো একঘেয়ে…
ভেবেছিলাম, একটা গোটা রাত জাগবো তোমাকে নিয়ে।

তুমি যে ঘুমিয়ে পড়ো, আর আমি রাত জাগি প্রায় একা
রাতের রূপটা, আর হয়নি আমাদের একসাথে দেখা।

সকালে তুমি ব্যস্ত হয়ে পড়ো, আমিও মগ্ন থাকি ভাবনায়
দুপুরেও সেই আমি একা, বলো! এভাবে কি থাকা যায়?

আমার জন্য কখনো তো সাজতে পারো! প্রেমিকাই সাজো,
শুধু একদিন। এতটা সময়ে আমি প্রেমিকা পাইনি আজও।সম্পূর্ণ