Review This Poem

আমাকে যদি কেউ পছন্দ করতে বলে
কোনটি তোমার ভালো লাগে
পাহাড় না সমুদ্র না সমতল?
পাহাড়, আমি বলব তাকে।
তখন যদি সে আমার সামনে সমুদ্র বা সমতল নিয়ে
লাখো লাখো পছন্দ হওয়ার মতো মুক্তি দাঁড় করায়
আমি তবুও আমার স্থান থেকে সরবো না।
বলতে পারি পাহাড় আমার জীবন
আমার নিঃশ্বাস-প্রশ্বাস
আমার ভালোবাসার সবটুকু
আমার পছন্দের আকাশ।
মানুষ যেমন ভগবানকে মন-প্রাণ দিয়ে ভালোবাসে
পাহাড়ের প্রতি আমার ভালোবাসাও তেমনই।
এ জীবনে আমি পারব না
পাহাড় ছাড়া সমুদ্র বা সমতলের প্রতি মন উজাড় করে দিতে
সে হতে পারে সামনের জন্মে
তখন তো আমি জানব না গত জন্মে
কাকে ভালোবেসেছিলাম।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১০/৩/২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments