আমার শহরেও আজ বিরামহীন বৃষ্টি…
ঘরবন্দী সব মানুষ!
এখানে ক্ষুধা ও মৃত্যুর দায় বহন করে
অসহিষ্ণু জলতরঙ্গ
কেননা, কংক্রিট নগরে প্রকৃতির দায় নেই!সম্পূর্ণ

রঙিন খাম লাল কালি
প্রেমের চিঠি মুঠোয় নিয়ে
ঠিকানা লিখে যায় মেঘের কোণে।

অর্ধচন্দ্র আলো দেয়
বদ্ধ ঘরের জানালার কপাটে
সেই আলো নীল ডায়েরিতে
রয়ে যায় স্মৃতি হয়ে।সম্পূর্ণ