কবিতা তুমি-আমি আছি নিরাবরণ শুষ্কতায়
কবি আতাউল হাকিম আরিফ
সময় ফেব্রুয়ারী ২০২১
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

এক আঁজলা পানি খাওয়ায় দাও
দিলদরিয়া ভালবাসা দিমু তোমায়….

ওগো,আঁজলা পানি কোথায় পাবো?
সোয়ারিঘাট,রাজাঘাট,বালুঘাট,বাদামতলী
গলুই গলুই গ্যাঞ্জাম…..
বুড়িগঙ্গার তীরে এখন শুধুই গন্ধ ভাসে!

নদীরবুকে ঢেউ নেই,ভালবাসার বৈঠাও নেই
তুমি-আমি আছি ,নিরাবরণ শুষ্কতায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted