| কবিতা | প্রথম চিনল |
| কবি | শীতল চট্টোপাধ্যায় |
| কবিতার বিষয় | প্রকৃতি |
প্রথম চিনল
শীতল চট্টোপাধ্যায়
হাটে হাঁস ডিম বেচে
বাড়ি ফিরছে কৃষ্ণকুমারী ৷
যাওয়া - আসার পথে
বাকল ফাটা প্রবীণ পলাশকে
কতবারই দেখেছে , তবুও
দেখা হয়নি !
আজ যখন পলাশ কুঁড়িরা
পলাশের প্রবীণত্বকেও
ছাড়তে চাইছেনা ,
কৃষ্ণকুমারী এই প্রথম চিনল
পলাশ গাছটাকে ৷