কবিতা এসো আমার গাঁয়ে
কবি মোঃ রুহুল আমিন
সময় ২০২১
লিখার স্থান চট্টগ্রাম বাংলাদেশ
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

চাঁদের আলো দেখবে যদি
এসো আমার গাঁয়ে,
চাঁদনি রাতে চাঁদের আলো
দেখবো চড়ে নায়ে।

দেখবে তুমি আকাশ জুড়ে
চাঁদের পাশে তারা,
চোখ জুড়িয়ে যাবে দেখলে
মনটা হবে হারা।

আকাশ জুড়ে চাঁদ তারারা
করছে দেখো খেলা,
চাঁদনি রাতে যায় যে দেখা
চাঁদ তারার মেলা।

গাঁয়ের মেঠো পথের বাঁকে
পড়ে চাঁদের আলো,
সবুজ ঘাসে শিশির কণা
লাগে ভীষণ ভালো।

দেখতে পাবে অবাক চোখে
চাঁদনি রাতে তবে,
আসবে তুমি আমার গাঁয়ে
বলো বন্ধু কবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted