ফিরতি বাস, ফিরতি ট্রেন, শেষ ক্লাসেরও ঘন্টা!
সব কিছু আসে, নিয়ম মেনে ফিরে যায়।
শুধু ঘুম ভেঙ্গে উঠে দেখি বেল বেজে যায়
ছেড়ে যাওয়া রিক্সায়।সম্পূর্ণ

মহীন একি ! ঘোড়া যে সব, কখন মরে কাঠ !
কেমন করে, কে খেল এই সোনা দেশের সোনার রাজ্যপাট !
ওহো ! মহীন তোমার ঘোড়াগুলি —
এখন যে সব অচল, সব নকল !
মহীন তোমার ঘোড়াগুলি কাঠের !
কেমন করে ভাঙবো আমি ভয়ের কেল্লা –
কেমন করে পার হবো এই মারের সাগর, তেপান্তরের মাঠে ?
সম্পূর্ণ

এখনো কি শীতের রাতে অন্ধকার ফুটপাতে মরে কাঠ হয়ে যাওয়া ভিখারির দেহটা দুহাতে তুলে নিয়ে
বুকফাটা চীৎকার করে বলে উঠতে পারিস “হ্যালো, চার অক্ষরের বোকারা, কেউ কি কোথাও আছো ? হ্যালো !” সম্পূর্ণ