কবিতা বায়োগ্রাফিক
কবি মল্লিকা রায়
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

পূজা পাঠ শেষে হেমন্তিও বৃন্দাবনী টিপে
আরাত্রিকা , ভজনের কালে একচ্ছত্র মেলা
জলপাই চুড়ি, যশোর চিরুণী
জৌলুস ফিতে আর মদির কাঁচুলি –
মোচ্ছবের ঘি আগুণ তার সর্বাঙ্গ
নিয়েছে খাঁটি করে –
অবশিষ্ট পাতে শুধুই ভজনার দুর্বহ ঢেঁকুর
আর বর্জ্যের উচ্ছিষ্ট ,
বাকিটা গোটা এক রক্ত মাংসের ইতিহাস
ক্ষয় লয় যজ্ঞ শেষে কালের মেরুদন্ডে
মোক্ষম বসিয়ে রাখা !
উদ্বোধন আর তিরোধান মূল এই সূত্রের আপাত ভরণপোষণ, সবটাই প্রথম ও শেষের নান্দনিক সহাবস্থাণ মাত্র !

guest
0 Comments
Newest
Oldest Most Voted