কবিতা ভূলেই গেছো
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ০৮/১১/২০২৩
লিখার স্থান সিরাজগঞ্জ
কবিতার বিষয় আশা, জীবনমুখী, বিরহ
Review This Poem

শত দিন চেয়ে থাকি
শশী তোমারই আশায়।
অবিছিন্ন হাসো তুমি নিরালায়।
তুমি তাকেই ভালোবাসো
ঐ নীলিমার মতো।
যার হৃদয়ের মাঝে
সারাটা রজনি কাটো
ভয় পাও আমাকে দেখে
আমার চেহারাটা
কৃষ্ণের মতো।
তিনশত দিন
তোমাকে লুকিয়ে রাখি
সেই গল্পটা কি?
আজ তুমি ভূলেই গেছো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted