আমি সংগ্রামী নারী সুর্যের ন্যায় আলো দিয়ে চলি,
সকল বেদনা দূরে রেখে হাসি মুখে কথা বলি।

আমি নিজ ভিটা-মাটি ছাড়িয়া অন্যের সংসার করি আলোকিত।
আমি সংগ্রামী নারী এতো সহজে হইনা ভীত।

আমি বটবৃক্ষর মতো উন্নত করিয়া শির,
আমি নারী আমি লড়াকু আমি মহা বীর।

সকাল থেকে সন্ধ্যা নিরলস করিয়া কর্ম,
আমি নারী আমি ভুলিনি নিজ নারী ধর্ম।

আমি সংগ্রামী আমি কখনো মাতৃরূপে মমতা ময়ী।
আমি নারী আমি সকল কর্মে হতে পারি জয়ী।

আমি নারী আমি যেমন সংসার সামলাতে পারি,
নিজ সম্মান রক্ষার্থে হতে পারি মহা সৈনিক অস্র ধারিনী।

আমি নারী আমি ভজিয়ে রাখতে পারি সকল বন্ধন,
আমার হাতেই গড়ে উঠে কতো নিয়ম কানুন শৃঙখল।

আমি নারী আমি দুর্গতিনাশিনী আমি শান্তির প্রতীক,
আমি নয়নে তর্জনী দিয়ে দেখিয়ে দিতে পারি কি ভূল কি সঠিক।

আমি নারী আমি অবহেলা সহ্য করে চলি শক্তি রাখিয়া মনে,
আমার ধারায় চেতনা জাগে অলিতে গলিতে জনে জনে।

আমি চাইলেই পারি এই মনে আসে যা,
আমি জানি লড়াই কিংবা পাঞ্জা।

আমি নারী আমায় দূর্বল ভাবা হবে ভুল,
আমি নারী আমি এই বিশ্বের সমতার ফুল।সম্পূর্ণ

মেলে ধরেছে পাখায় ,এখুনি হীরেফুলে
ঝড়াবে আগুণ – বাড়িয়ে দিলাম
যতটুক সুধাগন্ধ ছিল দিকশূণ্যপুরে
আবছায়ে ঠাহর হয়নি ঠিক্
কে যে ছিল বৈধুর্য্য রত্ন নিয়ে, আমিও প্রবাল
সন্তরণ বলো কতদূর
এসেছি দু জনা, প্রবাল মাছেরাসম্পূর্ণ

নিজেকে ভালোবাসা দিলে
হারিয়ে যাওয়া মেঘের দুয়ারে ,তাঁকে ভয় পাওয়া নয়।
হাতের সভ্যতা বিবর্তন রেখা
বিষ দাঁত দমিয়ে রাখে
যাকে দগ্ধতা বলে , তা কিছু নয়
ভালোবাসা যাকে মৃত্যু দিতে পারে না
আগুন যাকে পোড়াতে পারে না
তেমন মানুষ কেউ থাকে না !
সম্পূর্ণ

গড়ে ওঠা অভ্যেসটাকে
আছড়ে দুমড়ে মুড়িয়ে পাল্টে
দেওয়া হল –
নিষেধাজ্ঞার নোটিশ টাঙিয়ে
রাখা হল রুটিনের
পাশাপাশি, যাপন শেষের
পরিক্রমাগুলো রইল
আক্ষেপের বিষয়ভুক্ত হয়ে !সম্পূর্ণ

বেনী খুলে নীড়ে এস চারু
আঁচাড়ের ডাঁশা আমে ঝড়ের ভাঙণ
তুলে নাও কোচর ‘ পূবালী মেঘের
ঘনঘোর ঝঞ্ঝার ছোপ ‘ ধোঁওয়া ঠেলে
শিঙা ফুকো মেয়ে ‘ চড়চড়ে ভাতে
ছুঁয়ে দাও জন্মের আঁতর
এস ফিরে ঘরে __

হেমের চাদরে বোনো ফুলে
শাড়ি বুটি কাপড়ে কুরুশ, দু’ কলি ছত্র শেখো
গুনগুন সুরের কোলাজ ‘ দাও খুলে
কেশের বাহার ‘ খেলা রেখে শিঙা ছোঁও
পেটে এই ঘূর্ণি তরাস ! ভাত দাও
পাতে ওর ‘ ব্যামো লাগা মেয়ের
পাঁজর। ভাত দাও একরাশ
নীড়ে এসে চারু __

সম্পূর্ণ

সেখানেই ভালোবাসা ফিরে পাক তার হারানো চেতনা সব
বহুদিন বিপ্লব না দেখা একটা পৃথিবী ফের একবার দেখুক বিপ্লব।
যেন না আর ফিরে আসে ঘরে,পৃথিবীকে শতভাবে শতভাগে
ভাগ-করা হিংসাগুলো ফের–আমরা ইচ্ছে করেই কেটে ফেলি
আমাদের আকাশে ওড়া ইচ্ছে-ডানাদের।সম্পূর্ণ