কবিতা প্রবাল মাছেরা
কবি মল্লিকা রায়
কবিতার বিষয় জীবনমুখী
4/5 - (1 vote)

প্রবাল মাছেরা

যে কোন একদিকে যেতেই হবে
পূবের গাত্র বেয়ে অন্য কেউ , পশ্চিমে
ঢলে পড়া ছায়াটাও অভিসারী
পূর্ণগ্রহণ পায়নি বলে
গুড়িয়ে দিচ্ছে উত্তুরে দাপট
উপচে ওঠা জলোচ্ছাসের প্রবল
আলোড়ণে প্লাবন দক্ষিণে –
কোন্ বরাবর মূর্ত হচ্ছে এক অসম চিহ্ন
ঘন কালো ভ্রুকুটি নিয়ে
থেমে রইলাম মাটি ছুঁইয়ে ,শেষ বিকেলের
কমলা আলোয় তরঙ্গায়িত, দেহ তার
নর্ম্যান ঝালরের চিকন রত্নরাজি
মেলে ধরেছে পাখায় ,এখুনি হীরেফুলে
ঝড়াবে আগুণ – বাড়িয়ে দিলাম
যতটুক সুধাগন্ধ ছিল দিকশূণ্যপুরে
আবছায়ে ঠাহর হয়নি ঠিক্
কে যে ছিল বৈধুর্য্য রত্ন নিয়ে, আমিও প্রবাল
সন্তরণ বলো কতদূর
এসেছি দু জনা, প্রবাল মাছেরা
তোমরাও চলো কোন এক দিকে !

guest
0 Comments
Newest
Oldest Most Voted