কবিতা পাপের পয়সা
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় জীবনমুখী

পরের হকে ভাগ বসিয়ে
সাধু সাজি আমি---
জনসংখ্যার এই সমাজে
সোনার চেয়ে দামি---।

মসজিদ মন্দির আমার নামে
লোক-ঠকানো কামে---
মরার সময় কফিন খালি
পাপ যে ভর্তি খামে---।

আমি এখন সমাজপতি
সাধুর রূপের বেশে---
কলি যুগটা আঁধার বলে
দাপট দেখাই শেষে---।

নীতি ভুলে ভীতি দেখাই
নিত্য নতুন রূপে---
স্বার্থ হাসিল হলে শেষে
ফেলি ধ্বংস স্তুপে---।

পাপের পয়সা দিয়ে রোজই
সন্তান বড়ো করি---
সেই না পাপের পাল্লার ভারে
দূরেতে যায় সরি।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments