আজ যদি মনে পড়ে
মন বাড়িয়ে মনের মতো করে
বৃথা শহরের স্মৃতির দেওয়ালে
হৃদয়ের মানচিত্র উড়িয়ে
তবে জেনে রেখো পৃথিবী
মানুষের ভিড়ে পথ খুঁজে
সন্ধ্যা নামিয়েছিল ‘সে’ ই।সম্পূর্ণ

তুমি কি এখন আর এইচএমএম রোডে আসো না!
এখন কি আর বিকালে গড়িয়ে সন্ধ্যা নামলে কারও সাথে হাতে হাত রেখে হাঁটো না!
নাকি অন্য কোনো রাস্তা বেছে নিয়েছ, যে রাস্তা আমি চিনি না!সম্পূর্ণ

আমিও চোখের অশ্রুর সাগরে ডুবে মরি দিনে রাতে
তুমি কি সাঁতার জানো ভারত মহাসাগরে?
নাকি প্রেম বৃক্ষের বীজকে জাগাতে পারো
বহু সুপ্ত যুগ অপেক্ষার পরে।সম্পূর্ণ

ভালোবাসার পদ্যগুলো রেখে যাব তার স্মরণে
আমি জানি সেও কাঁদবে আমার মরণে।
প্রকাশ্যে কিংবা অতি গোপনে
শাড়ির আঁচলে মুখ লুকিয়ে।
সম্পূর্ণ

মৃত্যুর ভিতর থেকে জাগিয়া উঠিবো
যে দেনা ছিল আমার অতীতে
সেই দেনা দেবো চুকিয়ে।
“তারপর”
–ঠিক তারপর সমস্ত রাত্রি
ঝরিয়া যাবো নীরবে।।
ঝরিয়া যাবো নীল বাংলার প্রান্তরে।।

সম্পূর্ণ

সে আমার হতে চাইনি
সভ্যতার হাতে তাজা খুনের রহস্য
রক্ত পিপাসার সন্নিকটে।
আসক্ত বুকের পাঁজর ভাঙ্গার পর
বহু বছর পর আবার দাঁড়িয়েছি উঠে আমি
যদি পিছন থেকে কেউ আমারে ডাকে!
সূর্য নক্ষত্র রাত্রি শুকায়ে যাবে মরণের মুঠোয়
চেয়ে চেয়ে শতাব্দীর অভিযোগে।সম্পূর্ণ