| কবিতা | সাররাহিত্য |
| কবি | বিএম সুজন হুসাইন |
| সময় | ২৬ মার্চ ২০২২, সন্ধ্যা |
| লিখার স্থান | যশোর |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী, প্রেম, বিরহ, রূপক |
শহরের ব্যস্ততম এইচএমএম রোড ধরে হাটছি
অনেক মাঝ বয়সী রমণীর সাথে ধাক্কা খাচ্ছি
সকলের মাঝে তোমাকে অনুভব করছি।
কিন্তু তোমাকে দেখতে পারছি না
তুমি কি এখন আর এইচএমএম রোডে আসো না!
এখন কি আর বিকালে গড়িয়ে সন্ধ্যা নামলে কারও সাথে হাতে হাত রেখে হাঁটো না!
নাকি অন্য কোনো রাস্তা বেছে নিয়েছ, যে রাস্তা আমি চিনি না!