কবিতা মিনতি
কবি বিএম সুজন হুসাইন
সময় ১লা জানুয়ারি, ২০২২, সকাল
লিখার স্থান যশোর
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রেম, বিরহ, মৃত্যু

বেলা ফুরাবার আগে
একবার বেলা করে এসো,
আমায় দেখে না-হয়
মিথ্যা হাসি হেসো!
এক নজর দেখেই
দূরে চলে যাব।

সময় করে একবার
সময় নিয়ে এসো।
বলবো না তোমায়
আমায় ভালবেস।
একটি বার ছুয়েই
বিদায় নিয়ে নেব।

ভালবাস যারে
তাকে নিয়ে অনেক ভাল থেক।
আমি না হয় দূর থেকে
তোমার ভালই চেয়ে যাব।

বেলা ঘুরাবার আগে
একবার বেলা করে এসো
সত্যি বলছি নিরু
একবারটি দেখেই দূরে চলে যাব।

guest
0 Comments
Newest
Oldest Most Voted