তবুও মিরপুর যাই, মহাখালী যাই
মাঝেসাঝে হুটহাট দেখা হয় যদি—
এই আশে বালুঘাট যাই
ইসিবি’র চত্বরে সকাল; সমস্ত সকাল কাটাই।
তোমাকে দেখি না!
সেই শেষ কবে——! দেখা হয়েছিল
তারপর বহুদিন দেখিনি তোমায়।সম্পূর্ণ

যে চলে যেতে চায়;— সে তো চলে যাবেই
চলে যাওয়ার জন্য এসেছিল সে।
বাসা বেঁধে পাখি উড়ে চলে যায়
পালক পড়ে থাকে তার পুরনো বাসায়।সম্পূর্ণ