কবিতা যাকিছু ভেসে যায়; যাক
কবি বোরহান রাব্বানী
কাব্যগ্রন্থ নিখোঁজ বিজ্ঞপ্তি
সময় ১১ মে ২০১৯
লিখার স্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
4.3/5 - (3 votes)

একটা ছোট্ট সরাইখানায় বসে আছি আমি
ওপাশে মুশুল ধারে সবকিছু ভেসে যাচ্ছে
আমাদের—
কাঠ কয়লা, ধুলোবালি, গুল্ম লতাপাতা
মরা-পঁচা মাছ, পাখি, সবুজ পাখালি
সবাই ছুটে চলছে। একটা নির্দিষ্ট গন্তব্য— আছে সবার,
নির্দিষ্ট যাওয়ার পথ
এ ভীষণ স্রোত বর্ষণে সে পথে ছুটেছে সবাই।

আমি মানুষ; এক পরিপূর্ণ মানব সন্তান
ষদুষ্ণ রক্তের চলাচল সমস্ত শরীরে আমার
অথচ আমার কোন পথ নেই;
যাওয়ার মতো জায়গা নেই!
যে পথে এসেছি সে পথ বিগতপ্রাণ হয়ে গেছে।

পথ ভুলে গেছি অচেনা এই ইটপাথরের শহরে।

হারিয়ে যাওয়ার আর বাকি কই?
হারিয়ে গেছি সেই কবেই—
তোমার আমার এই শহরের মিথ্যে জলাঞ্জলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted