| কবিতা | প্রাপ্ত হিসাব |
| কবি | বোরহান রাব্বানী |
| কাব্যগ্রন্থ | নিখোঁজ বিজ্ঞপ্তি |
| সময় | ০৭ মে ২০২০ |
| লিখার স্থান | সদর, নোয়াখালী |
এই যে এখন নিঘুম রাতে
লিখছি যত সুখের গান;—
এসব কিছু তোমার দেওয়া
এক জনমের প্রেমের ত্রাণ৷
তুমিই দি’ছ আমার হিয়ায়
সুখের পেয়ালা উপচে ভরে
এই আমার আর কি’বা ছিল!
আদতে সব তোমারই দান৷৷