কবিতা যে চলে যেতে চায়; সে তো চলে যাবেই
কবি বোরহান রাব্বানী
কাব্যগ্রন্থ নিখোঁজ বিজ্ঞপ্তি
সময় ১৪ এপ্রিল ২০২১
লিখার স্থান সদর, নোয়াখালী
5/5 - (1 vote)

যে চলে যেতে চায়;— সে তো চলে যাবেই
চলে যাওয়ার জন্য এসেছিল সে।
বাসা বেঁধে পাখি উড়ে চলে যায়
পালক পড়ে থাকে তার পুরনো বাসায়।

সে তো চলে যাবেই
চলে যাওয়া প্রকৃতির খেলা— খেলেছে সে।
শশী তার রূপ দিয়ে সাজায়ে রাতে
সব রূপ মুছে দিয়ে ফের ডুবে যায় প্রাতে।

সে যে চলে গেছে
তাকে ঘিরে তবে এত বেদনা কেন?
সে তো চলে যাবেই
সে কি বেদনা বোঝে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted