| কবিতা | মিথ্যা |
| কবি | ইতিমং মারমা |
| কাব্যগ্রন্থ | কালান্তর ব্যাধি |
| সময় | ২৮, ফেব্রুয়ারি, ২০২০ |
| উৎসর্গ | প্রিয়তমা |
| লিখার স্থান | এনেক্স ১১০ নং রুম, শের-ই-বাংলা হল-১, পাটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। |
| সম্পৃক্ততা | মিথ্যে বলে খুশী করা, ভালোবাসার মধ্যে সন্দেহের প্রখরতা বাড়িয়ে তুলে। |
| কবিতার বিষয় | বিরহ |
বোঝা বড় দায়,
যা বুঝি জানি, তুমি তা নও।
মিথ্যের প্রাসাদ বানিয়ে লাভ কি?
যদি সুখ তাকেই ভুলে যায়।
তুমি আমার বৃক্ষের ছায়া
মনের আবৃতে, তোমার প্রতিবিম্বের মায়া।
আকাশে ঘুরে বেড়ায় মন
ধূমকেতুর মত আছড়ে পড়ার ক্ষণ,
সন্তরি চিন্তা মগ্নে খুঁজি
মিথ্যের আড়ালের পথ বুঝি।
সমর শেষ হয়ে যাক
দুই প্রান্ত জোড়ে থাক,
অন্ধ, বন্ধ যেন হয় সব অলীক।