প্রিয়া—
শার্টের ছিঁড়ে ফেলা লাল পকেটটার কাছে
তুমি আজও খুউব প্রাচীন হয়ে আছ
কখনও ভাবিনি এভাবেই আমাদের পথের
বিভাজন ঘটবে সময়ের তাগিদে
ঘটলেই বা– কি
তুমি ছিটকে গেছ পথের আয়ু মাপার আগে
আমি তো ছিটকে যাইনি
শুধু হাঁটছি গন্তব্যের দিকে
পৌঁছতে পারছি না কোনওভাবে
মৃত্যুর মত আমিও খুউব একআ এখন
মৃত্যুর যেমন গন্তব্য নেই কোনও
তবুও মানুষের দিকে হেঁটে আসছে প্রতিনিয়ত
আমিও হাঁটছি গন্তব্যের দিকে
শুধু পৌঁছতে পারছি নাসম্পূর্ণ

জল থেকে তুলে নাও এবার আমায়,শুদ্ধ হব
স্খলিত জলে আর পূজ্যার্ঘ নেই
অজেয় সংক্রমণে এখানেও ঢেকে যায় সূর্যোদয়
মহামারীর ইশারায় নেমে যায় একে সম্পূর্ণ